ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিজিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন স্টল বাংলাদেশের সিইও টমাস হফম্যান। জার্মান নাগরিক টমাস হফম্যান তৈরি পোশাক খাতের এক জন উদ্যোক্তা।
এছাড়া সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন কিউনে প্লাস নাগেলের ব্যবস্থাপনা পরিচালক তরুণ পাটোয়ারি এবং সানোফি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মইন উদ্দিন মজুমদার। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন টিউভ এসইডি বাংলাদেশের কান্ট্রি হেড সতীশ কুমার সোমুরাজ এবং অস্টানের ব্যবস্থাপনা পরিচালক ইবনুল ওয়ারা আর কোষাধ্যক্ষ হয়েছেন অডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাদ নুসরত খান। বিজিসিসিআই কমিটির সভাপতি হিসেবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির নির্বাচিত হয়েছেন। পরিচালক নির্বাচিত হয়েছেন সিমেনস হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. হাফিজুর রহমান খান, গ্রিন ডেল্টা ইনসিওরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী, এম হুমায়ুন কবির, শাইনপুকুর সিরামিকসের সিইও ডা. সেবাস্তিয়ান গ্রোহ, এমই সোলশেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইভান স্টেইন, মুইঞ্জারের প্রতিনিধি কে এম থারাঙ্গা কে অ্যাথনায়েকে, চিবো বাংলাদেশের কান্ট্রি হেড, করোনার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এম মাকসুদ। আগামী দুই বছরের জন্য তার নেতৃত্বাধীন এই কমিটি দায়িত্ব পালন করবে। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে সৈয়দ রেজাউল করিম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন প্রেসিডেন্ট বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরো বাড়ানোর সম্ভাবনার কথা জানান। বিদায়ি প্রেসিডেন্ট ওমর সাদাত তার দায়িত্ব পালনকালে নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।