সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে কর্মরত নার্সদের অগ্রণী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ব্যাংকের লোগো-সংবলিত ছাতা শুভেচ্ছা উপহার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. কাজী রশীদ-উন-নবীসহ অন্যদের হাতের তুলে দেন ব্যাংকের এসএসএমসি মিটফোর্ড হাসপাতাল শাখার ব্যবস্থাপক মীর্জা মোহাম্মদ আবুল বাছেদ
-----
সিটি ব্যাংক ও বনানী ক্লাব লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী বনানী ক্লাবের ১ হাজারেরও বেশি সদস্য এখন যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফরম সিটিটাচ ব্যবহার করে বিল এবং ফি দিতে পারবেন। বনানী ক্লাবের প্রেসিডেন্ট ও সিটি ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান রুবেল আজিজ এবং সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন চুক্তিতে স্বাক্ষর করেন
------
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর কর্মীদের করোনা মোকাবিলার জন্য উর্মী গ্রুপের পক্ষ থেকে ২০ হাজার পিস তুরাগ প্রোটেক্স মাস্ক প্রদান করেন উর্মী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ। সম্প্রতি গুলশানের নগর ভবনে মেয়র মো. আতিকুল ইসলামের কাছে এসব মাস্ক হস্তান্তর করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান ও উর্মী গ্রুপের বিজনেস অপারেশন লিড মোহাম্মদ নাঈম আক্তার
------------
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কেরানীহাট শাখা নতুন ঠিকানা- ন্যাশনাল টাওয়ার (২য় তলা), কেরানীহাট, সাতকানিয়া, চট্টগ্রামে সম্প্রতি স্থানান্তরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ভবনে স্থানান্তরিত শাখার কার্যক্রমের উদ্বোধন করেন