ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে গোমতী সেতু পার হলেই দাউদকান্দি বলদাখালে মতলব সংযোগস্থল। চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী সড়কপথে যাওয়ার অন্যতম যোগাযোগ মাধ্যম মতলবের বাইপাস সড়ক। এই পয়েন্টিতে সবসময় জনসাধারণ এবং যানবাহনের সমাগম থাকে। কিন্তু সংযোগস্থলে ফুটওভারব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মানুষ হাইওয়ে পাড়ি হচ্ছে। হাইওয়ের দুইপাশে স্কুল-কলেজ রয়েছে। বিশেষ করে রাতের বেলায় এই রাস্তাটি পার হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ অবস্থায়, সাধারণ মানুষের জীবন সুরক্ষার কথা বিবেচনা করে অতিসত্বর ফুটওভারব্রিজ স্থাপনের ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. তোফায়েল আহমেদ
দাউদকান্দি, কুমিল্লা