বাবুল আক্তারকে ফেনী কারাগারে স্থানান্তর

স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যামামলার আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে চট্টগ্রাম কারাগার থেকে ফেনীর কারাগারে স্থানান্তর করা হয়েছে। গতকাল শনিবার সকালে তাকে ফেনী কারাগারে পাঠানো হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম জানান, অবস্থানগত কারণে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাবুল আক্তারকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে। এতদিন তিনি চট্টগ্রাম কারাগারে ছিলেন।