স্ত্রী ও দুই কন্যা হত্যাকাণ্ড

লামায় প্রবাসী নুর মোহাম্মদ পুলিশের হাতে আটক

লামা পৌসভার চাম্পাতলীতে মাত্র ১০ মাস বয়সি শিশুকন্যাসহ তিন জনকে খুনের ঘটনায় এবার প্রবাসী নুর মোহাম্মদকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তাকে নিয়ে তার পরিবারের মোট ১০ সদস্য এখন পুলিশ হেফাজতে আছে। এর মধ্যে তার বড় ভাই আব্দুল খালেক, ছোট ভাই শাহ আলম এবং দুই ভাইয়ের স্ত্রী রয়েছেন। তবে লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এই ঘটনার ছায়া তদন্তে থাকা র্যাবের একটি সূত্র জানায়, পার্শ্ববর্তী মসজিদে গত রমজানে তারাবির নামাজ পড়ানো হাফেজ সাইদুর রহমানের ১২৭টি কল পাওয়া গেছে মৃত মাজেদা বেগমের গ্রামীণ নাম্বারে। কলগুলো ৫, ১০ কিংবা ১৫ মিনিটের দীর্ঘ ফোনালাপ। এই কল করা নিয়ে প্রবাসী নুর মোহাম্মদেরও ছিল বিস্তর অভিযোগ।