প্রবাসী কর্মীদের সমস্যা দ্রুত সমাধানে কুইক রেসপন্স টিম গঠন

প্রবাসী কর্মীদের যে কোনো সমস্যা দ্রুত সময়ে সমাধানের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।

গঠিত কুইক রেসপন্স টিমের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক আরিফ আহমেদ খান (০১৮১৯-২৬২১৭২) এবং অন্য সদস্যরা হলেন—মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলম (০১৭১২-২০৭২২৭), বিএমইটিয়ের ঊর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ রানা (০১৭১১-১১১৫৪৪), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপপরিচালক জাহিদ আনোয়ার (০১৭১৬৮-৬৯২২২), সহকারী পরিচালক আজিজুল ইসলাম ভুঞা (০১৯৪২-২২০০৫২), উপসহকারী পরিচালক আব্দুল কাদের (০১৩১১-১৫৩৪৯১), অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মনিরুজ্জামান (০১৭৬০-২১৭৮৫৩) প্রমুখ।