১১ টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদির

করোনা ভাইরাসের প্রকোপ কমে আসায় ১১টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। আজ রবিবার থেকে এসব দেশের ভ্রমণকারীদের সৌদিতে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। তবে সেখানে পৌঁছানোর পর সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। গতকাল শনিবার সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য নিশ্চিত করেছে। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দেশগুলো হচ্ছে- সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, যুক্তরাজ্য, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান। এসব দেশে করোনা ভাইরাসের প্রকোপ বেশি থাকায় ভ্রমণের তালিকায় যুক্ত করেছিল সৌদি আরব।