সামনের দিনগুলোতে পাকিস্তানে নিজেদের বিনিয়োগ বাড়াবে চীন। দুর্নীতির কারণে পাকিস্তানে বিনিয়োগ বন্ধ করেছিল চীন। এখন দেশটির মনোবল বাড়াতে ফের বিনিয়োগ আসবে। বিনিময়ে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের পলিসির পক্ষে শক্ত অবস্থানে দাঁড়াতে হবে পাকিস্তানকে। এসব জানিয়েছে দ্য ফ্রন্টিয়ার পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এক বিবৃতিতে জানিয়েছেন, আর কোনো নতুন ঘাঁটির জন্য যুক্তরাষ্ট্রকে জায়গা দেবে না পাকিস্তান। তবে এটুকু সন্তষ্ট করতে পারেনি চীনকে।
এদিকে চীন ও যুক্তরাষ্ট্র দুই দেশের সঙ্গেই কীভাবে সুসম্পর্ক বজায় রাখা যায় তা খতিয়ে দেখছে পাকিস্তান। বিশেষ করে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি মাথায় রেখেছে পাকিস্তান। এখন পর্যন্ত তারা আফগানিস্তানের পরিস্থিতি কীভাবে পরিবর্তিত হয় তা দেখার অপেক্ষায় আছে।
ইত্তেফাক/এসএ