ইথিওপিয়ার টেলিকম বাজারে ধাক্কা খেতে যাচ্ছে চীন

ইথিওপিয়া তাদের টেলিকম বাজার খোলার সাম্প্রতিক সিদ্ধান্তের পর দেখেছে যে, মোবাইল লাইসেন্সের জন্য চাইনিজ-সমর্থিত বিডটি এমন একটি কনসোর্টিয়ামের কাছে হারতে হয়েছে যাদের প্রতি মার্কিন সমর্থন ছিল। তবে পূর্ব আফ্রিকার দেশটি চীনা কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হতে পারে। শনিবার (২৯ মে) এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

সেখানে বলা হয়েছে, গত সপ্তাহান্তে ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন এবং যুক্তরাজ্যের সার্বভৌম বিনিয়োগ তহবিল সিডিসি গ্রুপের সহায়তায় এবং ব্রিটেনের ভোডাফোন, কেনিয়ার সাফারিকম, দক্ষিণ আফ্রিকার ভোডাকম এবং জাপানের সুমিটোমো কর্পোরেশনের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশটিতে ১৫ বছরের লাইসেন্স সুরক্ষিত করতে ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার বিড করার পর একটি চুক্তি জিতেছে।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অবি আহমেদ বলেন, কোম্পানিগুলোর লক্ষ্য আগামী দশকজুড়ে ৮ বিলিয়নেরও বেশি অর্থ বিনিয়োগ করা। এটি আজ অবধি ইথিওপিয়ায় একক বৃহত্তম বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ তৈরি করবে।

অন্য বৃহত্তম প্রার্থী চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সিল্ক রোড তহবিল সমর্থিত আফ্রিকার বৃহত্তম মোবাইল অপারেটর প্রতিষ্ঠান এমটিএন ৬০০ মিলিয়ন পর্যন্ত বিড করার পর পরাজয় স্বীকার করেছে।

এর বাহিরে ইথিওপিয়া কিছু পর্যবেক্ষকের মূল্যায়নও প্রত্যাখ্যান করেছে, বিশেষত যুক্তরাষ্ট্র ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ফেয়ারফ্যাক্স আফ্রিকা তহবিল এলএলসির চেয়ারম্যান জেমেদিনে নেগাতু। যার মন্তব্য ছিল, বিডটি প্রভাব বিস্তারের ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের পরোক্ষ যুদ্ধকে প্রতিনিধিত্ব করে।

ইত্তেফাক/টিএ