শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্তর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস ও মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশনসহ শান্ত-মারিয়াম ফাউন্ডেশন পরিবারের উদ্যোগে তাঁর আত্মার মাগফিরাত কামনায় জন্য দোয়ার আয়োজন করা হয়।
মোঃ ইমামুল কবীর শান্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত বছর এই দিনে সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। সমাজসেবার মাধ্যেম মানুেষ কল্যাণে আজীবন কাজ করে গেছেন এই শিল্পপতি। সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় তিনি ছিলেন নিবেদিত প্রাণ।
স্বাধীন বাংলাদেশের মানুষকে কর্মমুখী করতে তিনি প্রতিষ্ঠা করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন। শিক্ষার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর প্রতিষ্ঠিত শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম ফ্যাশনস্ লিমিটেড, দৈনিক আজকের প্রত্যাশা, শিশু ও বয়স্কদের পুনর্বাসন কেন্দ্র-শান্ত নিবাস শিক্ষার উন্নয়ন ও সমাজসেবার কাজ করে যাচ্ছে।
প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর পরিবারবর্গ ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন অধীনস্থ সকল প্রতিষ্ঠান মোঃ ইমামুল কবীর শান্তর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।
ইত্তেফাক/এসএইচ