মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে রবিবার ভোরে নৌ-পুলিশ ৬৬ ড্রাম গলদা চিংড়ির রেণু জব্দ করেছে। রেণু বহনকারী একটি পিকআপ ভ্যানও আটক করা হয়। জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন মাসুম বিল্লাহ মোড়ল (২৪) ও মো. ইমরান (২১) মনিরুজ্জামান (৩৬)। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেফতারকৃত প্রত্যেককে ৪ হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং আটককৃত গলদা চিংড়ির রেণু নদীতে ছেড়ে দেওয়া হয়েছে (অবমুক্ত) বলে জানান ভ্রাম্যমাণ আদালতের সার্বিক সহযোগিতায় থাকা লৌহজং উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ।