পাইকগাছায় স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছার সোলাদানা ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ওয়াপদার বাঁধ রবিবার স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে। উপজেলার হরিখালী মৌজায় শিবসা নদীর তীরে অবস্থিত ওয়াপদার বাঁধ ইয়াসের প্রবল জোয়ারের পানির চাপে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। খুলনা-৬ সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় এ দিন সকাল থেকে বাঁধ মেরামতের কাজ শুরু হয়। এতে যোগ দেন বিপুলসংখ্যক লোক। দুপুরের জোয়ার আসার আগেই বাঁধের কাজ সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী প্রমুখ।