জামালপুরে যমুনা সার কারখানায় উত্পাদন বন্ধ

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের সর্ববৃহত্ দানাদার ইউরিয়া উত্পাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় উত্পাদন বন্ধ রয়েছে। শনিবার রাত ৯টার সময় ইউরিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাত্ উত্পাদন বন্ধ হয়ে যায়। এ বিষয়ে যমুনা সার কারখানার জিএম অপারেশন অশ্বিনী কুমার জানান, ইউরিয়া প্লান্টের যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার রাত ৯টার দিকে কারখানার উত্পাদন বন্ধ হয়ে যায়। তবে দ্রুত সময়ের মধ্যে ত্রুটি মেরামত করে পুনরায় কারখানা চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন।