লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় শনিবার রাতে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চার জনকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে প্রাইভেট কার ও মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলো সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন, আবু জাফর প্রকাশ বাচ্চু এবং রেজাউল করিম। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী মোটরসাইকেলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সাইফুল ইসলাম ও হেলাল উদ্দিনের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা এবং একই স্পটে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে আবু জাফর ও রেজাউল করিমের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।