মাগুরা প্রতিনিধি
ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে শনিবার রাতে ৪৫ জন মাগুরায় ফিরেছেন। তাদের মাগুরার দুইটি হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং চিকিত্সার জন্য ভারতে গিয়েছিলেন। মাগুরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে ৪৫ জন মাগুরায় ফেরত এসেছেন। তাদের দুইটি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।