চাটমোহরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের হাত বিচ্ছিন্ন

চাটমোহর (পাবনা) সংবাদদাতা   

চাটমোহর রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের নিচ দিয়ে পার হওয়ার সময় কাটা পড়ে হাজেরা খাতুন (৭০) নামের এক বৃদ্ধ ভিক্ষুকের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার সকাল ৯টার দিকে রেল স্টেশনের পশ্চিম দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হাজেরা খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। হাজেরা খাতুন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহরমখালী গ্রামের মৃত আক্কাস আলীর স্ত্রী এবং তিনি রেল স্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার পাভেল হোসেন।