কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
কাউখালীর শিয়ালকাঠি দক্ষিণ গ্রামে গাছ থেকে পড়ে মো. মজিবুর রহমান হাওলাদার (৫৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান শিয়ালকাঠি দক্ষিণ গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে। জানা গেছে, দক্ষিণ শিয়ালকাঠি গ্রামে তালুকদার হাটসংলগ্ন শাজাহান হাওলাদারের বাগানের চাম্বল গাছের ডাল কাটার জন্য মজিবুর গাছে ওঠেন। অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। কাউখালী থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রাজীব বলেন, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।