সিঙ্গাপুরের শিল্পাঞ্চল এবং শ্রমিকদের আবাসনকেন্দ্রিক এলাকা সমুদ্রতীরবর্তী ‘তোয়াস’ এ বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে ডরমেটরিগুলোতে বসবাসরত প্রবাসী রেমিট্যান্স সেবা দিতে অগ্রণী এক্সচেঞ্জ হাউজ, তোয়াস সাউথ ডরমেটরি, ১ তোয়াস সাউথ, স্ট্রিট-১২ তে চালু করেছে তাদের নতুন সেবাকেন্দ্র। সম্প্রতি সংক্ষিপ্ত পরিসরে রেমিট্যান্স সেবাকেন্দ্রের কার্যক্রম চালু করার জন্য ভার্চুয়ালি বাংলাদেশ থেকে সংযুক্ত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, ফরেন রেমিট্যান্স ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক রুবানা পারভীন, সিঙ্গাপুরস্থ অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রা. লি. এর সিইও এ এস এম শরীফুল ইসলাম এবং প্রবাসী রেমিট্যান্সযোদ্ধারা। এ সময় এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম বলেন, ‘রেমিট্যান্স সেবায় বাংলাদেশ ও দেশের বাহিরে অগ্রণী ব্যাংক লিমিটেড সবসময়ই গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সেভাবে ব্যবস্থা গ্রহণ করে থাকে। তারই ধারাবাহিকতায় এ পদক্ষেপ।’ —প্রেস বিজ্ঞপ্তি