চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

নগরীর বাকলিয়া সৈয়দ শাহ রোড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় কয়েক জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ কিশোর গ্যাংয়ের তিন জনকে গ্রেফতার করেছে। গতকাল রবিবার এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন—ইমন (২৪), রাজু (২৫) ও বাদশা (২৪)।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফ হোসেন বলেন, কয়েক দিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে স্থানীয় কিশোর গ্যাং লিডার মনির, দেলোয়ার সাহেদ গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে কয়েক দফায় তাদের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।