ঝালকাঠির রাজাপুরে রাকিব নামে গণধর্ষণ মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের একটি ভাটা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রাকিব পার্শ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের বাসিন্দা এবং ভান্ডারিয়া থানার এক স্কুলছাত্রী গণধর্ষণ মামলার আসামি।
রাজাপুর থানার ওসি/তদন্ত মঈদুদ্দিন জানান, দুপুরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহতের বুকে একটি কাগজের চিরকুট লেখা রয়েছে ‘আমি পিরোজপুরের ভান্ডারিয়ার স্কুলছাত্রীর ধর্ষক রাকিব। ধর্ষণের পরিনতি ইহাই। ধর্ষকরা সাবধান। হারকিউলিস।’
আরো পড়ুন : নেতিবাচক রাজনীতি করলে বিএনপি বিদেশি বন্ধুদের হারাবে : কাদের
পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
ইত্তেফাক/ইউবি