রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে বাসযাত্রী

রাজধানীর কাকরাইলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন আব্দুল কাইয়ুম (৩৫) নামে এক বাসযাত্রী। গতকাল রবিবার দুপুরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আনিসুর রহমান নামে অপর বাসযাত্রী কাইয়ুমকে হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, তারা দুজনই ভিক্টোরিয়া ক্লাসিক বাসের যাত্রী ছিলেন। তিনি সামনের সিটে এবং কাইয়ুম পেছনের সিটে বসা ছিলেন। উত্তরা থেকে সদরঘাটে যাচ্ছিলেন তিনি। বাসে অজ্ঞান পার্টি কাইয়ুমকে অচেতন করে টাকাপয়সা নিয়ে যায়।

কাইয়ুমের ভাই আলামিন জানান, তার ভাই উত্তরার একটি গার্মেন্টস এক্সেসরিজ কোম্পানিতে চাকরি করেন। অফিসের কাজে সদরঘাটে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।