মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডায় বন্দুক হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি। স্থানীয় পুলিশের পরিচালক আলফ্রেডো র্যামিরেজ এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ।
I am at the scene of another targeted and cowardly act of gun violence, where over 20 victims were shot and 2 have sadly died. These are cold blooded murderers that shot indiscriminately into a crowd and we will seek justice. My deepest condolences to the family of the victims.
— Alfredo "Freddy" Ramirez III (@MDPD_Director) May 30, 2021
টুইট বার্তায় আলফ্রেডো লিখেন, কাপুরুষোচিত বন্দুক হামলার ঘটনাস্থলে উপস্থি আছি আমি। এখানে ২০ জনেরও বেশি মানুষকে গুলি করা হয়েছে। বলতে খারাপ লাগছে, তাদের ২ জন নিহত হয়েছেন।
এনবিসি নিউজ জানায়, একটি নিসান পাথফাইন্ডার গাড়িতে করে হামলাকারীরা ঘটনাস্থলে আসে। তিন জন গাড়ি থেকে বেড়িয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এরপর তারা আবার গাড়িতে চড়ে পালিয়ে যায়।
কর্তৃপক্ষ এসে দুটো মৃতদেহ উদ্ধার করেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে কমপক্ষে ২০ জনকে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর। এখন পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার করা যায়নি।
ইত্তেফাক/টিআর