চাঁপাইনবাবগঞ্জে ৭ জুন পর্যন্ত বাড়লো লকডাউন

চাঁপাইনবাবগঞ্জে চলমান লকডাউন আগামী ৭ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার দুপুর ১ টার দিকে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে গত সোমবার (২৪ মে) থেকে ৭ দিন সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। 

তবে আম কিনতে আসা ব্যাপারীদের ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘আগের ১১ দফা নির্দেশনার মধ্যে ছিল বাইরে থেকে কেউ জেলায় প্রবেশ করতে পারবে না। কিন্তু আম কিনতে আসা ব্যাপারীদের ক্ষেত্রে এ শর্ত শিথিল করা হয়েছে।’

আম কিনতে আসা ব্যাপারী যথাযোগ্য প্রমাণ দিয়ে জেলায় আম কিনতে আসতে পারবেন বলে জানান তিনি। 

এর আগে ঘোষিত লকডাউনে বলা হয়েছিলো, সর্বাত্মক লকডাউন লকডাউন চলাকালে সংবাদপত্র, রোগী বহনকারী গাড়ি ও পণ্যবাহী যানবাহন চলাচল করবে। তবে ট্রেনসহ দূরপাল্লার কোন যানবাহন চলাচল করতে পারবে না। এমনকি দেশের যেকোনো স্থান থেকেও যানবাহন এই জেলায় প্রবেশ করতে পারবে না বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএএম