ফারমার্স ব্যাংকের ১৫৯ কোটি টাকা পাচার

বিচার শেষ না হওয়া পর্যন্ত কারাগারেই থাকতে হবে রাশেদ চিশতীকে

ফারমার্স ব্যাংকের ১৫৯ কোটি টাকা পাচারের মামলায় রাশেদ চিশতীকে জামিন বহালে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করেছে আপিল বিভাগ। একইসঙ্গে নিম্ন আদালতকে দ্রুত মামলার বিচার শেষ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 

আজ মঙ্গলবার (১ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। দুদকের পক্ষে খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ ও আসামি পক্ষে এএফ হাসান আরিফ শুনানি করেন।

রাশেদ চিশতী ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে। মাহবুবুল হক নিজেও এই মামলার আসামি। তারা দুজনই কারাগারে আছেন। 

এর আগে জামিন শুনানিতে আপিল বিভাগ বলেছিলো, মাহবুবুল হক চিশতী ও তার পরিবার ফৌজদারি অপরাধে জড়িত।

ইত্তেফাক/জেডএইচডি