নিরাপত্তা চেয়ে থানায় মুসার স্ত্রী পান্নার জিডি

নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি কামরুল ইসলাম শিকদার মুসার স্ত্রী পান্না আক্তার।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় তিনি জিডিটি করেন।

বিষয়টি ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি বলেন, ‘পান্না আক্তার গতকাল সোমবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এতে তিনি ধারণা করছেন অজ্ঞাত ব্যক্তিরা তার ক্ষতি করতে পারেন। এ কারণে তিনি নিরাপত্তা চেয়ে জিডি করেছেন।’ 

এর আগে গতকাল সোমবার (৩১ মে) আলোচিত মিতু হত্যা মামলায় চট্টগ্রামের একটি আদালতে জবানবন্দি দেন মামলার অন্যতম আসামি কামরুল ইসলাম শিকদার ওরফের মুসার স্ত্রী পান্না আক্তার। চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয়।

ইত্তেফাক/এমআর