মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
মীর্জাগঞ্জের সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জমে আছে ময়লা-আবর্জনা। জানা যায়, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এ বিদ্যালয়ের মাঠে কাঁচাবাজার স্থানান্তর করে। এক সপ্তাহ পূর্বে বাজারটি পূর্বের স্থানে স্থানান্তর করা হলেও মাঠে ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল বলেন, বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবহিত করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস বলেন, ময়লা-আবর্জনা সরিয়ে নেওয়ার জন্য বাজার ব্যবস্থাপনা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।