বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনাসভা

বরিশাল অফিস

বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষ্যে বরিশালে মঙ্গলবার দুধ বিতরণ ও আলোচনাসভা হয়েছে। ‘প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন রোগপ্রতিরোধক্ষমতা বৃদ্ধি করুন’ এই স্লোগান নিয়ে বরিশাল জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কার্যালয় বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুধ বিতরণ ও আলোচনাসভা হয়েছে। আলোচনাসভায় জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থেকে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক দীপক রঞ্জন রায়, বরিশাল সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ অন্য কর্মকর্তারা। এর আগে কার্যালয় প্রাঙ্গণে সাধারণ মানুষের মধ্যে প্যাকেট খাবার দুধ ও দিবসের টি-শার্ট বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।