ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়। তবে মৃতদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই সালাউদ্দিন খান নোমান জানান, সকালে কোনো একটি ট্রেনে কাটা পড়ে শহরের কলেজগেট রেলক্রসিং এলাকায় এক ব্যক্তি মারা যান। অন্যদিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালীসীমা এলাকায় ট্রেনে কাটা পড়ে আরো এক ব্যক্তির মৃত্যু হয়। মরদেহগুলোর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুজনের বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর হবে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।