ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৩ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়। বিজিবির ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, অবৈধভাবে ভারত যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে শ্যামকুড় বিওপির টহল দল ১৩ জনকে আটক করে। তাদের মধ্যে সাত জন নারী ও ছয় শিশু রয়েছে। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।