ফরিদপুর শহরে বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে গেছে। ভোরে বা বিকেলে অনেকে বিশেষ করে বয়স্ক মানুষ, তরুণ-তরুণীরা শরীরচর্চার জন্য ব্যায়াম করে, হাঁটে, দৌড়ায়। কিন্তু রাস্তার পাশে আবর্জনার স্তূপে ছড়িয়ে ছিটিয়ে থাকা কুকুরগুলো মানুষ দেখলে ঘেউ ঘেউ শুরু করে। কখনো আক্রমণও করে। আবার গভীর রাতে উচ্চস্বরে ডাকাডাকি করায় অনেকের ঘুমের সমস্যা হয়। তাই ফরিদপুর শহরের এই বেওয়ারিশ কুকুরগুলো একটা ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে জেলা ও পৌরসভা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
ইয়ামিন খান
২ নম্বর হাবেলি, গোপালপুর, ফরিদপুর