সরকার পেনশন সঞ্চয়পত্র চালু করেছে। এতে পেনশনাররা ভীষণ উপকৃত হয়েছেন। সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত মুনাফা দিয়ে তারা নিশ্চিন্তে জীবন যাপন করতে পেরেছেন। কিন্তু বিগত বছরগুলোতে ক্রমান্বয়ে পেনশন সঞ্চয়পত্রের মুনাফা হ্রাস এবং মুনাফার ওপর আবার ১০ শতাংশ করারোপের ফলে এখন মুনাফা বাবদ প্রাপ্ত স্বল্প টাকা দিয়ে তাঁদের মাস চলা কঠিন হয়ে পড়েছে। সরকার যাঁদের কর্মক্ষম নন বলে অবসর দিয়েছে, তাঁদের কাছ থেকে কর আদায় অমানবিক! বৃদ্ধ পেনশনারদের অসহায় অবস্থা বিবেচনা করে আসন্ন বাজেটে পেনশন সঞ্চয়পত্রের মুনাফার ওপর আরোপিত ১০ শতাংশ কর কর্তন রহিত করার নির্দেশ প্রদানের জন্য সরকারের কাছে সবিনয় অনুরোধ করছি। মুষ্টিমেয় পেনশনারের মুনাফার কর প্রত্যাহার করা হলে সরকারের তেমন আর্থিক ক্ষতি হবে না, কিন্তু পেনশনারদের আর্থিক সুরক্ষা হবে।
মো. আলী হায়দার
ঢাকা