ক্যাপশন নিউজ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা নর্থ ও বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ব্যবসায় উন্নয়ন সম্মেলন গত সোমবার ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান

০০০

বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮৯তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৯-২০ অর্থ বছরের স্থিতিপত্র স্বাক্ষরিত ও অনুমোদিত হয়। স্থিতিপত্রে স্বাক্ষর করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া উপস্থিত ছিলেন

০০০

মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এক ‘ডিক্লারেশন প্রোগ্রাম’ আয়োজন করা হয়। এতে ওয়ালটনের ৩২ বা তদূর্ধ্ব ইঞ্চির এলইডি ও স্মার্ট টিভির প্যানেলে রিপ্লেসমেন্ট গ্যারান্টির মেয়াদ চার বছর থেকে পাঁচ বছরে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়। এছাড়া ওয়ালটনের সব মডেলের টিভিতে রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিসহ পাঁচ বছর পর্যন্ত মাদারবোর্ড ওয়ারেন্টি ও  ফ্রি বিক্রয়োত্তর সেবা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডিএমডি ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও হুমায়ুন কবীর, ওয়ালটন প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, ওয়ালটন টিভির প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ