ইত্তেফাক রিপোর্ট
সানলাইফ ইনসিওরেন্স লিমিটেডকে ১৫ জুনের মধ্যে সারাদেশের গ্রাহকদের বিমা দাবির অর্থ পরিশোধের নির্দেশনা দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)। তা না হলে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার এ নির্দেশনা দিয়েছে বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। এর আগে গতকাল প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি তলব করে আইডিআরএ। জিজ্ঞাসাবাদ শেষে আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এ নির্দেশনা দেন।
সানলাইফ ইনসিওরেন্স শত শত গ্রাহকের বিমা দাবির টাকা পরিশোধ না করায় আদালতে মামলা করেন ভুক্তভোগীরা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান (স্বাস্থ্যমন্ত্রীর বোন) ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে এ সংক্রান্ত নয়টি মামলায় ওয়ারেন্ট জারি হয়।