ডিজিটাল ব্যাংকার অ্যাওয়ার্ড পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক

ডিজিটাল ব্যাংকারের পক্ষ থেকে, ইসলামিক ব্যাংক সেরা ডিজিটাল সিএক্স (গ্রাহক অভিজ্ঞতা) বাংলাদেশ অ্যাওয়ার্ড (ডিসিএক্স ২০২১) জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক বাংলাদেশ। একটি অডিটের সব দিক মূল্যায়নের পর এই অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেখানে ব্যাংকটি ডিজিটাল গ্রাহক অভিজ্ঞতার সব মানদণ্ড সফলভাবে পূরণে সক্ষম হয়।  স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব রিটেইল ব্যাংকিং সাব্বির আহমেদ বলেন, আমাদের প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব অর্জনের প্রচেষ্টা আরো একবার স্বীকৃতি পাওয়ায় আমি অনেক আনন্দিত। আমাদের গ্রাহক, স্টেকহোল্ডার এবং ব্যবস্থাপকরা আমাদের ওপর আস্থা রেখেছেন বলেই এটি সম্ভব হয়েছে। বাংলাদেশের উদীয়মান অর্থনীতিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে ইসলামিক ফাইন্যান্সের প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। নতুন এই পরিবর্তনে আমাদের গ্রাহকদের সেরা অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাদের ক্রমবর্ধমানশীল প্রয়োজনগুলো পূরণ করতে আমরা আশাবাদী।  —প্রেস বিজ্ঞপ্তি

 

 

০