সিরাজগঞ্জ প্রতিনিধি
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মাদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী (১৩ জুন) পালন উপলক্ষ্যে তার নির্বাচনি এলাকায় মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির প্রথম দিন গতকাল মঙ্গলবার কাজীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।
ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, সাবেক মেয়র জি এম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কাজীপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনা পারভীন পারুল প্রমুখ। এসিল্যান্ড এ বি এম আরিফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রেফাজ উদ্দিন মাস্টারসহ স্থানীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। স্মৃতিচারণমূলক আলোচনায় বক্তারা প্রয়াত জননেতার রাজনৈতিক আদর্শ, উন্নয়ন কর্মকাণ্ড, দলীয় নেতাকর্মীবান্ধবতা বিষয়ে বক্তব্য রাখেন।