নুর নবী
নায়াখালীর চাটখিল উপজেলার শ্রীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুর নবী (৬৬) মঙ্গলবার ভোরে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। মঙ্গলবার আসরের নামাজের পর তার জানাজা শেষে মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, চাটখিল প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শোয়েব হোসেন ভুলু গভীর শোক প্রকাশ, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।