সিরি আ লিগে রোনালদো সেরা স্ট্রাইকার

স্পোর্টস রিপোর্টার

ইতালিয়ান ফুটবল সিরি আ লিগে সেরা স্ট্রাইকারের নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার রাতে রোনালদোর নাম ঘোষণা করা হয়। বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকার জুভেন্তাসে নাম লিখিয়ে চ্যাম্পিয়ন করতে চেয়েছিলেন; কিন্তু পারেননি। তিন বছর এই লিগে খেলছেন সিআর সেভেন। এবার চতুর্থ স্থান পেয়েছিল জুভেন্তাস। লিগ জিততে না পারলেও মৌসুম রোনালদো ইতালিয়ান লিগ শেষে সেরা স্ট্রাইকার হয়েছেন। গোল করেছেন ৩৩ ম্যাচে ২৯টি। লিগের সেরা খেলোয়াড় হয়েছেন ইন্টার মিলানের লুকাকু, গোল করেন। লিগ না জিতলেও কোপা ইতালিয়া এবং সুপার কাপ নিজেদের করে নিয়েছে জুভেন্তাস। লিগ না জিতলেও ইতালিয়ান কাপ জয় করে প্রথম ফুটবলার হিসাবে ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে সব ঘরোয়া শিরোপা জেতার নজির গড়েন রোনালদো।