গতকাল বিকালে কাউখালী সরকারি কে জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ফাইনালে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ টাইব্রেকারে ৬-৫ গোলে চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন পরিষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় হন চ্যাম্পিয়ন দলের ইমরান হোসেন। পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, এসময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবর তালুকদারসহ অন্য কর্মকর্তারা — কাউখালী (পিরোজপুর)