মালদ্বীপ সফরে গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের আমন্ত্রণে তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সেনাপ্রধান। সফরকালে তিনি মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর, বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
এছাড়াও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি, চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল এবং অন্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ ও পারস্পরিক সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। ৭ জুন তিনি দেশে ফিরে আসবেন। —আইএসপিআর