মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা ও যাদবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে নারীসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাত ও বুধবার সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরিশালের অগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের হারান জয়দারের ছেলে পরেশ জয়দার (৫০), মেয়ে দিপালী জয়দার, নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল গ্রামের নিজাম মোল্লার ছেলে করিম মোল্লা (২৪) ও যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দ গ্রামের ষষ্টি বিশ্বাসের ছেলে সুরত বিশ্বাস (২৪)।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, সীমান্তের মাটিলা ও যাদবপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে কয়েকজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশে করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় মাটিলা সীমান্ত থেকে নারীসহ ৩ জন ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে ১ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/এমআর