মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বর্ণবাদ নির্মূলের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেশটির ওকলাহোমা রাজ্যের তুলসা শহরে ভয়াবহ গণহত্যার শততম বার্ষিকী উপলক্ষে 'গ্রিনউড কালচারাল সেন্টার' তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
We can’t just choose to learn what we want to know — and not what we should know.
— President Biden (@POTUS) June 1, 2021
We memorialize what happened in Tulsa 100 years ago so it can’t be erased.
গতকাল মঙ্গলবার (১ জুন) ১০০ বছর আগে ঘটে যাওয়া তিন শতাধিক কৃষ্ণাঙ্গ হত্যার তীব্র নিন্দা ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বাইডেন। এছাড়াও এই ঘটনাকে মার্কিন ইতিহাসে ‘বর্ণবাদের কালো অধ্যায়’ বলে আখ্যা করেন।
জো বাইডেন বলেন, ‘১০০ বছর হয়ে ধরে যুক্তরাষ্ট্রে এই জাতিগত সহিংসতার ঘটনা চাপা পড়ে আছে। তবে এখন আর এটি চাপা থাকবে না। তুলসায় কৃষ্ণাঙ্গদের জন্য যতটুকু করা সম্ভব, আমরা করব।’
গ্রিনউড সম্প্রদায় ও ব্ল্যাক ওয়াল স্ট্রিটের উত্তরাধিকারীদের সম্মান জানিয়ে তিনি আরও বলেন, ‘ঘৃণা কখনও শেষ হয়ে যায় না। এটি মনের গভীরে সুপ্ত অবস্থায় থাকে। যাকে প্রশ্রয় দেওয়া উচিত না।’
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ঘটে যাওয়া জঘন্যতম গণহত্যার এ দিনটিকে স্বীকৃতি দেওয়া প্রথম প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে বর্ণবাদের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার বাইডেন প্রশাসন।
বর্ণবাদ বৈষম্যের কারণে ১৯২১ সালের ৩১ মে ও ১ জুন গ্রিনউডের তুলসা শহরের বাসিন্দাদের ওপর গণহত্যা চালিয়েছিলো শ্বেতাঙ্গরা।
ইত্তেফাক/টিআর