খুলনার কয়েকটি থানায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ

করোনাভাইরাসের সংক্রমণ কমানোর জন্য খুলনা মহানগরীর ৩টি থানা এলাকায় এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় কঠোর নিয়ন্ত্রণ আরোপের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনা আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: আব্দুল গনি

সভায় বলা হয়, খুলনা জেলায় লকডাউন করার কোনো প্রয়োজন নেই। তবে আগামী ৪ জুন থেকে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় এক সপ্তাহ দোকানপাট বন্ধ রাখা হবে।

খুলনা জেলা প্রশাসক মো. হেলাল হোসেন জানান, সভায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও দোকানপাট বন্ধ রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

সভায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসক, পুলিশ কর্মকর্তা, চিকিৎসকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমআর