মুহম্মদ আনিসুল হক
৩ জুন ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ২০ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২১ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৫। শুভ বার: বুধ ও বৃহস্পতি। শুভ রত্ন: পোখরাজ ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। দূরদেশে ভ্রমণ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পিতার শারীরিক অবস্থা ভালো থাকতে পারে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় থাকতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সা নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কারো সঙ্গে বিবাদে জড়াবেন না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। শরীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পাবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যেতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
নিজেকে যথাযথভাবে প্রকাশের চেষ্টা করুন। শরীর ভালো থাকবে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। সবার প্রতি বিনয়ী আচরণ করুন।