ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট পোর্টাল বিনোদন প্রতিদিন’র যাত্রা শুরু

দেশের প্রথম বিনোদননির্ভর ভিজ্যুয়াল ওয়েব পোর্টাল বিনোদন প্রতিদিন ডটকম’র যাত্রা শুরু হয়েছে ১ জুন। এ উপলক্ষে ৩১ মে বিনোদন প্রতিদিনের অফিসে স্বল্প পরিসরে আয়োজন করা হয় তারকা শিল্পী নির্মাতার মিলন মেলার। প্রধান অতিথি ছিলেন বরেণ্য নাট্যজন মামুনুর রশিদ। বাংলাদেশ ও বিশ্ব বিনোদনের সব কিছুর ভিজ্যুয়াল তথ্যনির্ভর এই ওয়েব পোর্টালের প্রধান সম্পাদকের দায়িত্বে আছেন জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা শিমুল সরকার। নাটক নির্মাণ থেকে কিছুটা দূরে থেকেই দীর্ঘ প্রস্তুতি নিয়ে তার এই পথচলা বলে জানিয়েছেন তিনি। স্কাইবাংলা মিডিয়ার ব্যানারে এই আয়োজনের নেপথ্য ভূমিকা তরুণ ব্যবসায়ী শাহ আলমের। বিনোদন প্রতিদিন মাঠ পর্যায়ের কাজ শুরু করেছে আরো কিছুদিন আগে থেকেই। এ ব্যাপারে শিল্পী, নির্মাতা, প্রযোজক এবং কলাকুশলীদের আগ্রহ আয়োজকদের আরো বেশী অনুপ্রেরণা দিচ্ছে বলে জানান শিমুল সরকার। যাত্রা শুরুর ক্ষণ শিরোনামে ৩১ মে’র আয়োজনে আরো উপস্থিত ছিলেন অনন্ত হীরা, রওনক হাসান, বাউল শফি মন্ডল, মিল্টন খন্দকার, এস এ হক অলিক, সাজ্জাদ হোসেন দোদুল, ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক এবং বিনোদন প্রতিদিন’র অন্যতম নীতি নির্ধারক এস এম কামরুজ্জামান সাগর সহ অনেকেই। অনলাইনে শুভেচ্ছা জানিয়েছেন সালাউদ্দিন লাভলু, মাসুম রেজা, শামীম জামান, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, ড. এনামুল হক প্রমুখ।