নওগাঁয় কবি নজরুলের জন্মবার্ষিকী পালিত

 

সম্প্রতি সংগীত নিকেতন নওগাঁ আয়োজিত কালিতলা বীণাপানি মোড় বিদ্যালয়ে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী পালিত হয়। উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী মো. জামিনুর রহমান, পৌলমী মজুমদার, প্রাচুর্য গোস্বামী, প্লাবণ গোস্বামী, পূর্ণতা সাহা, চৈতী মজুমদার, অন্ন রানী সাহা ও স্বর্গ কুন্ডু। কবির ‘মানুষ’ কবিতা আবৃত্তি করেন মো. খাদেমুল ইসলাম। তবলায় ছিলেন পরশ ও প্লাবন; বাঁশিতে শুভ্র ও মন্দিরায় স্বর্গ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন অখিল সরকার।