ইউরোপীয় ইউনিয়নকে ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

ইত্তেফাক রিপোর্ট

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রয়োজন অনুসারে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, কনভার্টেবল, নন-কনভার্টেবল, কারেন্ট অ্যাকাউন্ট এবং প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট সেবা প্রদান করবে ব্র্যাক ব্যাংক। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্পোরেট গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের অনলাইন পেমেন্ট সলিউশন ‘করপনেট’ ব্যবহার করবে ইইউ। ফলে স্থানীয়ভাবে যেকোনো ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে অভ্যন্তরীণ ফান্ড ট্রান্সফার, বিইএফটিএনের মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এবং আরটিজিএস ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশি টাকায় আর্থিক লেনদেন করবে ইইউ।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান রেনসিয়ে টেয়েরিংক বলেন, ইউরোপীয় ইউনিয়ন ৪০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে শক্তিশালী এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করছে। ব্র্যাক ব্যাংক এ দেশে এসএমই ব্যাংকিংয়ের পথিকৃত্ এবং ‘গে­াবাল এলায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুস’ (জিএবিভি) প­্যাটফর্মে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। এমন প্রগতিশীল একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এ অংশীদারত্বের ফলে বাংলাদেশে আমাদের কর্মকাণ্ড অন্তর্ভুক্তি এবং টেকসই অবস্থা নিশ্চিত হবে।

ব্র্যাক ব্যাংকের ডিএমডি অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রিফাত উল­াহ খান বলেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের জন্য ব্যাংকিং সেবা সহজ করতে ব্র্যাক ব্যাংকের জন্য একটি দুর্দান্ত সুযোগ। ইইউ বাংলাদেশের সমৃদ্ধির পথে অন্যতম সহযোগী প্রতিষ্ঠান এবং আমাদের প্রতি আস্থা রাখার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। তাদের এই আস্থা আমাদের ব্যাংকিং সেবার গুণমত মানের উত্কর্ষতা প্রমাণ করে।

ব্র্যাক ব্যাংক ইইউর স্থানীয় এবং বিদেশি কর্মীদের জন্যও ব্যাংকিং সেবা প্রদান করবে। ইইউ প্রতিনিধিরা ব্র্যাক ব্যাংকের নর্থ গুলশান ব্রাঞ্চে ব্যাংকিং সময়সীমার মধ্যে এসব সেবা উপভোগ করবেন।