কারণ ছাড়াই বাড়ছে রিলায়েন্স ইনসিওরেন্সের শেয়ার দর

ইত্তেফাক রিপোর্ট

কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইনসিওরেন্সের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ। গতকাল বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সমপ্রতি রিলায়েন্স ইনসিওরেন্স কর্তৃপক্ষকে চিঠি দেয় ডিএসই। ওই চিঠির জবাবে, ইনসিওরেন্সটি জানিয়েছে তাদের কাছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। তখ্য ছাড়াই শেয়ারের দাম এভাবে বাড়ছে। গত ২০ মে রিলায়েন্স ইনসিওরেন্সের শেয়ার দর ছিল ৬০ দশমিক ৩০ টাকা। আর ২ জুন দর বেড়ে দাঁড়ায় ৮৩ দশমিক ৯০ টাকায়। ফলে ৭ কার্যদিবসে দর বেড়েছে ২৩ দশমিক ৬০ টাকা বা ৩৯ শতাংশ।