মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
মনোহরগঞ্জে তীব্র খরায় ব্যাহত হচ্ছে বোনা আমন চাষ। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এবার মাঠে আমন ধান বুনতে পারেননি কৃষকরা। কৃষকরা জানান, প্রচণ্ড খরায় ফেটে যাচ্ছে ফসলি জমি। দুর্গাপুর গ্রামের কৃষক রহমত উল্ল্যা জানান, এবার বৃষ্টি না হওয়ায় বোনা আমন চাষ নিয়ে বিপাকে পড়েছে কয়েক হাজার কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক জানান, কৃষক বৃষ্টির জন্য অপেক্ষা করছে। বৃষ্টি হলেই জমিতে বোনা আমন আবাদ শুরু করবে তারা। গত বছর এলাকায় ১ হাজার ৭২৫ হেক্টর জমিতে বোনা আমন ধান চাষ হয়েছে।