রংপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১০ গাড়ি জব্দ

স্টাফ রিপোর্টার, রংপুর

স্বাস্থ্যবিধি অমান্য করায় রংপুর নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে ১০টি গাড়ি জব্দ করে পুলিশ। সোমবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে গাড়িগুলো জব্দ করা হয়।

নগরীর মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ওসি মো. রোকনুজ্জামান বলেন, করোনাকালে সরকারের নির্দেশ মেনে বাস বন্ধ রাখায় পরিবহন মালিকরা বর্তমানে ক্ষতিগ্রস্ত। তার পরও দেশের মানুষের স্বার্থে এবং করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করছি। কিন্তু কিছু পরিবহন মালিক ও শ্রমিকের কারণে করোনার ঝুঁকি বাড়ছে। স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করায় এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে সোমবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত স্বাস্থ্যবিধি অমান্য করায় ১০টি গাড়ি জব্দ করা হয়। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।