২৮ বিলিয়ন ডলার এফডিআই এসেছে ইন্দোনেশিয়ায়

গেলবছর ২০১৮ সালে প্রায় ২৭.৮৬ বিলিয়ন ডলার সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) এসেছে ইন্দোনেশিয়ায়। সিনহুয়ার সংবাদ অনুযায়ী, বিশ্ব অর্থনীতির দুর্বল অবস্থা থাকলেও বিনিয়োগের প্রক্রিয়া সহজ করায় দেশটি বড় বিনিয়োগ পেয়েছে। দেশটি আশা করছে এবছর এই বিনিয়োগ ৩০ বিলিয়ন ডলার ছাড়াবে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য এক দরজায় সেবা চালু করেছে দেশটি। গেলবছর দেশটির বৃহত্ বিনিয়োগের মধ্যে বিদ্যুত্, গ্যাস ও পানি খাত, পরিবহন, খনিসহ টেলিকমিউনিকেশন খাতে এসেছে। বিদেশি বিনিয়োগকারীদের মালিকানার ক্ষেত্রে দেশটির নীতি আরো সহজ করা হবে বলে সরকারি ভাবে জানানো হয়েছে। বর্তমানে দেশটিতে জিওথার্মাল ও টেলিকমিউনিকেশন খাতে শতভাগ বিদেশি মালিকানার বিনিয়োগ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের উত্সাহ দিতে দেশটির সরকার ৪৯টি ব্যবসা খাতে বৈদেশিক মালিকানার শর্ত শিথিল করেছে। দেশটি আশা করছে চলতি বছর ৫ দশমিক ১৭ ভাগ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গেলো বছর জিডিপিতে ৫.২ ভাগ প্রবৃদ্ধি হয়েছিলে।